কাউন্টির ২য় একাদশ চ্যাম্পিয়নশিপে মিডলসেক্সের বিপক্ষে চারদিনের ম্যাচের শুরুর দিনেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রবিন দাস। শেষ পর্যন্ত তিনি ৩৮টি চার ও ২ ছক্কায় ১৮০ বলে ২৩২ রান করে আউট হন।
চলতি মাসেই কেন্টের বিপক্ষে রবিন খেলেন ২১৪ রানের অনবদ্য এক ইনিংস। ৭ দিনের ব্যবধানে এবার মিডলসেক্সের বিপক্ষে ওপেন করতে নেমে ফের রবিনের ব্যাটে ডাবল সেঞ্চুরি।
.png)
ব্যাট হাতে রীতিমতো দাপট দেখিয়ে যাওয়া রবিন আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। গড়েছেন নতুন কীর্তি। রবিন দাসই এসেক্সের একমাত্র খেলোয়াড় যিনি ২য় একাদশের হয়ে টানা ডাবল সেঞ্চুরি করলেন।
সবশেষ বিপিএল মাতাতে বাংলাদেশে এসেছিলেন রবিন। ঢাকা ডমিনেটরসের জার্সিতে খেলেছেন। ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস পৈত্রিক নিবাস অবশ্য সিলেটের সুনামগঞ্জে।