ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরো বাছাইয়ে বেলজিয়ামের বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩
ইউরো বাছাইয়ে বেলজিয়ামের বড় জয়
ছবি: সংগৃহীত

নড়েচড়ে বসার আগেই ম্যাচের প্রথম মিনিটে বেলজিয়ামের দর্শকদের আনন্দে ভাসান ইয়ান ভার্টোনেগেন। এরপর আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেন রোমেলু লুকাকু। তার জোড়া গোলে এস্তোনিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। 

মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ডোমেনিকো টেডেস্কোর শিষ্যরা। রোমেলু লুকাকু ছাড়াও ম্যাচে আরো একটি করে গোল করেছেন ইয়ান ভার্টোনেগেন, চার্লস ডে কেতেলারে ও লিওনার্দো ট্রোসার্ড। পাঁচ ম্যাচের চারটিতেই জিতে ১৩ পয়েন্ট গ্রুপে শীর্ষে বেলজিয়াম।

গতকাল ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে রেখেছিল বেলজিয়াম। ছোট ছোট পাসে নিজেদের আক্রমণ তৈরি করছিল। প্রথমার্ধে দলটা দুই গোল আদায় করে। দ্বিতীয়ার্ধে করে আরও তিন গোল। শেষ পর্যন্ত ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!