এরই মধ্যে এই মহারণ অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে। কারণ আজ যে দল জিতবে তারাই ফাইনালে উঠবে। আগামী ১৭ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে বিজয়ী টিম। ফাইনালের লড়াইয়ে এরই মধ্যে প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে ভারত।
ফলে পাক-লংকা ম্যাচটি বাঁচামরার লড়াইয়ে রূপ নিয়েছে। তবে তাতে বাদ সাধতে পারে বৃষ্টি। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, এদিন কলম্বোয় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। যে কারণে ভেস্তে যেতে পারে পাকিস্তান ও শ্রীলংকা দ্বৈরথ।
.png)
আবহাওয়া চ্যানেল জানিয়েছে,১৪ সেপ্টেম্বর কলম্বোতে বৃষ্টিপাতের ৮৬ শতাংশ সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত খেলা নাও হতে পারে। তবে আকু আবহাওয়া জানিয়েছে, সারা দিন কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এর মধ্যেই শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটি হবে। বৃষ্টি হানা দেবে না।