ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান ফুটবলার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান ফুটবলার 
ছবি: সংগৃহীত

জার্মানির হয়ে অলিম্পিকসে পদক জিতেছিলেন রবার্ট বাউয়া। তবে জাতীয় দলে সুযোগ পাননি। বর্তমানে খেলছেন সৌদি প্রো লিগের দল আল তাঈতে। সেখানে মুসলিমদের ধর্মালম্বী মানুষদের মুগ্ধতায় ইসলাম গ্রহণ করেছেন রবার্ট। সেই সঙ্গে পবিত্র কুরআনের আয়াত ও নামাজ আদায়ের ছবিও শেয়ার করেছেন।

ফ্রি প্রেস জার্নাল ও অ্যাবাউট ইসলাম সূত্রে জানা যায়, জার্মানির জাতীয় দলে সুযোগ না হলেও দেশটির হয়ে অলিম্পিকসে পদক জিতেছেন রবার্ট বাউয়ার। ক্যারিয়ারের সিংহভাগই এই ডিফেন্ডার কাটিয়েছেন জন্মভূমি জার্মানির বিভিন্ন ক্লাবে।  ভেরদার ব্রেমেন, এফসি নুরেনবার্গের মতো ঐতিহ্যবাহী দলগুলোর হয়ে মাঠ মাতানো এই ফুটবলার কখনো সেভাবে পরিচিত পাননি। তবে এবার ইসলাম গ্রহণের কারণে খবরের শিরোনাম হলেন।

গত জুলাইয়ে বেলজিয়ান ক্লাব সিন্ট-ট্রুইডেন থেকে এই জার্মান ডিফেন্ডারকে উড়িয়ে আনে প্রো লিগের দল আল তাঈ। মুসলিম অধ্যুষিত সৌদি আরবে এসেই ইসলাম গ্রহণ করার কথা জানালেন বাউয়ার। ইসলাম গ্রহণের খবরটি নিজেই জানিয়েছেন রবার্ট বাউয়ার। 

Advertisement

ইনস্টাগ্রাম স্টোরিতে পর পর দুটি ছবি আপলোড করেছেন তিনি। প্রথমটিতে পবিত্র কুরআনের সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতের ছবি পোস্ট করেন বাউয়ার। আয়াতটির অর্থ, ‘হে আল্লাহ আমাদের সঠিক পথ দেখান।’ 

এদিকে বাউয়ার মুসলমান হয়েছেন ঘোষণা দেওয়ার পর অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ছয় ঘণ্টার ব্যবধানে শ্বশুর এবং পুত্রের সঙ্গে নামাজ পড়ার একটি ছবি আপলোড করেন বাউয়ার। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!