ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ খেলা ]
মেসির ছেলের ফুটবল মাঠে অভিষেক
ছবি: সংগৃহীত
বাবার হাত ধরে পেশাদার ফুটবলের দিকে ধাবিত হচ্ছেন লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। এবার ইন্টার মিয়ামির বয়সভিত্তিক দলে অভিষেক হয়ে গেল তার। সেটি আবারো রাঙিয়েছেন জয় দিয়ে। অনূর্ধ্ব–১২ দলের হয়ে সতীর্থদের সঙ্গে তাকে গোল উদ্যাপন করতেও দেখা গেছে।
১০ বছর বয়সী থিয়াগো মূলত বয়সভিত্তিক দলের একজন হিসেবেই এদিন ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারের ম্যাচটিতে মাঠে নামে। এই মাঠে ইন্টার মায়ামির মূল দলও অনুশীলন করে। ফ্লোরিডা ব্লুতে থিয়াগোর অভিষেক হয়েছে ওয়েস্টন এফসির বিপক্ষে। যেখানে তার দল জিতেছে ২–১ গোলে।
ইন্টার মায়ামির একাডেমিতে থিয়াগো যোগ দেওয়ার পর থেকেই দলের ভেতর মেসি ও আর্জেন্টাইনদের সমর্থকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা গিয়েছিল। অনেকে সে সময় থিয়াগোকে শুভেচ্ছাও জানান।
বাবাকে অনুসরণ করে সন্তানের ফুটবলের পথে হাঁটার গল্পটা নতুন কিছু নয়। বাবা–ছেলের ফুটবলার হয়ে ওঠার এমন উদাহরণ অনেক আছে। সেই পথে হাঁটতে এসেছে থিয়াগোও।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লিওনেল মেসি
লিংক সফলভাবে কপি হয়েছে!