আল হিলালের হয়ে আজ নেইমারের অভিষেক!
গত মাসেই ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে পাড়ি দিয়েছেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। এশিয়ার অন্যতম সেরা ক্লাব আল হিলালে যোগ দিলেও এখনও ক্লাবটির হয়ে মাঠে নামতে পারেননি তিনি। চোট কারণে তাকে মাঠে নামায় আল হিলাল।
সম্প্রতি সময়ে চোটের জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন নেইমার। তবে সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন এই তারকা। জাতীয় দলের খেলা শেষে ফিরেছেন সৌদিতে। ফলে আজই হতে পারে আল হিলালের হয়ে নেইমারের অভিষেক।
আজ বাংলাদেশ সময় রাত ১২টায় সৌদি প্রো লিগে আল হিলাল মুখোমুখি হবে আল রিয়াদের। তাই আজকের ম্যাচে তার খেলা অনেকটাই নিশ্চিত। এদিকে আজকে আল হিলালের হয়ে ১০ নম্বর জার্সি পরে নামবেন ব্রাজিলের পোষ্টার বয়।
এদিকে শেষ দুই ম্যাচ আল হিলালের কোচ জর্জ জেসুস দলকে খেলিয়েছে ৪-২-৩-১ ফরমেশনে। যেখানে আক্রমণভাগ ও মিডফিল্ডে হিলালের হয়ে খেলেছেন রুবেন নাভাস, মিলানকোভিচ সাভিচ, ম্যালকম, আলেকজান্দার মিত্রোভিচ, মোহামেদ কাননো বা সালেম আল দাওসারি।
দলে নেইমার যোগ হলে খেলবেন কোথায়। ধারনা করা হচ্ছে ব্রাজিলের পোষ্টার বয় দলে যোগ দিলে ৪-৩-৩ ফরমেশনে খেলাবেন হিলাল কোচ। আর সেক্ষেত্রে নেইমার খেললে তিনি খেলবেন লেফট উইংয়ে।