স্মরণীয় করে রাখার মতো এক জয়ও পেয়েছে তার দল। আল রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছে হিলাল। এ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানিয়েছেন নেইমার।
সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’
.png)
এর আগে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন নেইমার। সে ম্যাচে গোল করে পেলেকে ছাড়িয়ে যান তিনি। জাতীয় দলের হয়ে দায়িত্ব শেষ করে ফেরেন ক্লাবে। আর শুক্রবার রাতে অভিষেকটাও হলো তার মনের মতো।