শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। নিজেদের মাঠে প্রথমার্ধে দারুণ খেলে ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৩৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ওয়ার্ড-প্রাউস।
বিরতির পর বদলে যায় সিটির খেলার ধরন। তাতে সফলতা আসে প্রথম মিনিটেই। হুলিয়ান আলভারেসের পাস দূরের পোস্ট দিয়ে বল ঠেলে সমতা আনেন জেরমি দোকু।
.png)
৭৬ মিনিটে আবারও আলভারেসের অ্যাসিস্ট থেকে গোল পায় সিটি। তার স্কুপ থেকে এগিয়ে দেওয়ার কাজটি করেন বের্নার্দো সিলভা। ৮৬ মিনিটে সিলভার পাসে তৃতীয় গোলটি আসে আরলিং হালান্ডের পা থেকে।
অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই নিয়ন্ত্রণ হারায় ইউনাইটেড। গত মৌসুম চমক দেখানো ব্রাইটন এবারও তাদের ধারাবাহিকতা ধরে রেখেছে। ম্যাচের ২০ মিনিটে ড্যানি ওয়েলব্যাকের গোলে এগিয়ে যায় তারা।
বিরতির পর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাসকাল গ্রব। ৭১ মিনিটে আবারও ধাক্কা খায় ইউনাইটেড। এবার তৃতীয় গোলটি করেন জোয়াও পেদ্রো। তবে এর দুই মিনিট পরই ইউনাইটেডের হয়ে এক গোল শোধ করেন হানিবাল মেজব্রি।