এর আগে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক শ্রীলংকা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর খেলা মাঠে গড়ায়। ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর বোলিং তোপের মুখে গুটিয়ে যায় তারা। তবে এই ম্যাচে লজ্জাজনক রেকর্ড গড়েছে শ্রীলংকা।
তাদের ওয়ানডে ইতিহাসে এর আগে কখনোই ১২ রানে ৬ উইকেট হারায়নি। এশিয়া কাপের ফাইনালে ভারতের বোলারদের তোপে ১২ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক রেকর্ড গড়েছে লংকানরা।
.png)
এর আগে, ২০১২ সালে পার্লেতে শ্রীলংকা ছষ্ঠ উইকেট হারিয়েছিল ১৩ রানে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল তারা। ওয়ানডেতেই ১২ বা এর কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা আছে মাত্র দুটি। সেই দুইটি রেকর্ডই কানাডার দখলে। দুটি রেকর্ডই কানাডার।