ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ ২০২৩

সর্বনিম্ন সংগ্রহ: শ্রীলংকার ইতিহাস কী বলছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
সর্বনিম্ন সংগ্রহ: শ্রীলংকার ইতিহাস কী বলছে
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে অল আউট হয়েছে শ্রীলংকা। একপেশে ফাইনালে ১০ উইকেটে হেরেছে স্বাগতিকরা। ঘরের মাঠে এটাই শ্রীলংকার সর্বনিম্ন সংগ্রহ। নিজেদের ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলংকার ইনিংস। এ নিয়ে ১৪তম বারের মতো ওয়ানডেতে ১০০ রানের নিচে অল আউট হয়েছে লংকানরা।

নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অল আউট হয়েছে শ্রীলংকা। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্লে এ লজ্জার মুখে পড়েছিল তারা। ১৯৮৬ সালে শারজাহতে উইন্ডিজের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল দলটি। এতদিন যা ছিল লংকানদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

Advertisement

এছাড়া ২০১৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৬৭ ও চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ত্রিভানদ্রামে ৭৩ রানে অল আউট হয়েছিল শ্রীলংকা। 

ঘরের মাঠে এর আগে মাত্র একবারই ১০০ রানের নিচে অল আউট হয়েছিল লংকানরা। ১৯৯৩ সালে আজকের ম্যাচের ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল তারা। দীর্ঘ ৩০ বছর পর ফের এমন লজ্জার মুখে পড়ল সিংহের দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!