ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ইংল্যান্ড
ফাইল ছবি

চমক রেখে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রোববার (১৭ সেপ্টেম্বর) এই দল ঘোষণা করে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ দলে রয়েছেন মঈন আলী, জস বাটলার, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস। তবে চমক হিসেবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি জেসন রয়ের। এছাড়া দলে নেই জোফরা আর্চারও।

গত মাসে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছিল ইসিবি। সেই দল থেকে চূড়ান্ত দলে জায়গা পাননি জেসন রয়। ইংল্যান্ডের প্রধান নির্বাচন লুক রাইট জানান, বিশ্বকাপ জেতার মতোই দল গঠন করেছেন তারা।

Advertisement

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাউইড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!