ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো চোটে পড়তে যাচ্ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৩
আবারো চোটে পড়তে যাচ্ছেন নেইমার!
ছবি: সংগৃহীত

গত মৌসুমের অর্ধেকটাই সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার জুনিয়র। এ  মৌসুমে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিতে না দিতেই ফের হানা দেয় চোট। সেটা সেরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেন। বলিভিয়ার ম্যাচে ছাড়িয়ে গেছেন পেলেকে।

জাতীয় দলের দায়িত্ব শেষে সৌদি আরবে ফিরে যোগ দেন ক্লাবে। হয় তার অভিষেকও। রিয়াদের বিপক্ষে গোল না পেলেও করিয়েছেন। তবে আল হিলালের সমর্থকেরা এখন অপেক্ষায় আছেন নেইমারকে পুরো ছন্দে দেখার। তার পায়ের জাদুতে মুগ্ধ হওয়ার অপেক্ষা করছেন তাঁরা। 
কিন্তু সেটার জন্য হয়তো আবার অপেক্ষার প্রহর গোনা শুরু করতে হতে পারে আল হিলালের সমর্থকদের। কারণ, কিন্তু ক্লাবটিতেই যোগ দিতেই হানা দেয় পুরনো চোট।

চোটের শঙ্কার কথা জানিয়েছেন আল হিলালের কোচ জর্জ জেসুস। আল হিলাল আজ রাতেই আবার মাঠে নামছে। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগান।

Advertisement

এই ম্যাচে নেইমার খেলবেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে জেসুস বলেছেন, ‘আজকের অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব, বিদেশি খেলোয়াড়দের মধ্যে কোন পাঁচজন খেলবে। নেইমার আর মাইকেলের হালকা অস্বস্তি আছে এবং এটা নিশ্চিত হতে হবে যে তারা ম্যাচটি খেলার জন্য শতভাগ ফিট আছে।’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!