চুমুকাণ্ডের পর প্রথমে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে রুবিয়ালেস পদত্যাগ করতে চাননি। কেননা তার কাছে এটাকে গুরুতর মনে হয়নি। এরপরই তার ওপর বেশ ঝড় বয়ে গেছে। ফিফা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।এ রপর রুবিয়ালেস পদত্যাগই করেছেন।
ওই এক সপ্তাহ পরই স্পেনের ৮১ নারী ফুটবলার বয়কটের ঘোষণা দেন। এরপরই তৎকালীন কোচ হোর্হে ভিলদা বরখাস্ত হয়েছেন। এরপরও এই সিদ্ধান্তে অনড় থাকে তারা।
.png)
গত শুক্রবার স্পেনের ২১ বিশ্বজয়ী ফুটবলারসহ ৩৯ নারী ফুটবলার যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা এখনো নিরাপদ মনে করছেন না। ফেডারেশনে আর কোনো পরিবর্তন না করা হলে খেলবেনই না।
এই টালমাটাল অবস্থার মধ্যেই স্পেন নারী দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মোন্তসে তোমি। গতকাল তিনি নেশনস লিগের ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই ১৫ জনই স্পেনের বিশ্বজয়ী নারী ফুটবল দলের সদস্য। দলে আছেন দুইবারের ব্যালন ডি অরী অ্যালেক্সিয়া পুতেলা। বাদ পড়েছেন শুধু হারমোসো।
তবে দলে ডাক পেলেও ফুটবলাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড় থেকেছেন। ফুটপ্রোর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এমন এক অবস্থায় ফেলা হয়েছে, যেখানে আমরা থাকতে চাইনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) আমরা এরই মধ্যে সবকিছু জানিয়ে দিয়েছি। আরএফএফ আমাদের কাছে যেসব আইনি প্রক্রিয়ার কথা বলেছে, আমরা তা খতিয়ে দেখছি। আশা করি, তারা আমাদের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে।’
এদিকে হেরমোসোকে সুইডেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের দলে না রাখা নিয়ে কোচ মোনৎসে তোমে বলেছেন, ‘তাকে রক্ষা করতেই দলে রাখা হয়নি। এটাই তাকে রক্ষা করার সেরা উপায়।’
তবে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন হেরমোসো। টুইটারে এই ফুটবলার লিখেছেন, ‘আমাকে কী থেকে রক্ষা করবে? কার থেকে রক্ষা করবে? ফেডারেশন ভয় দেখাচ্ছে আর হুমকি দিচ্ছে।’