বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে তাওহিদ হৃদয় কলা অনুষদের ডিন অফিসে তার বিষয় পছন্দক্রম জমা দেন।
এ সময় কলা অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির, সাবেক ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম খাদেমুল হক, সিন্ডিকেট সদস্য আবু হোসেন মুহম্মদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)
এ বিষয়ে কলা অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির গণমাধ্যমকে বলেন, তাওহীদ হৃদয় তার বিষয় পছন্দক্রম জমা দিয়েছে। সেখানে একটি মাত্র বিষয় পছন্দ হিসেবে দিয়েছে, সেটি হলো লোক প্রশাসন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুমোদন দিলে দুই-তিন দিনের মধ্যে তার ভর্তি চূড়ান্ত হয়ে যাবে বলে জানান তিনি।
গত ১৭ সেপ্টেম্বর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তির জন্য নির্ধারিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ৪৯ জন শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। তারা হলেন- ফুটবল ক্যাটাগরিতে আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, মো. মেরাজ হোসেন, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নিলা ও রেহেনা আক্তার।