বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে যে রেকর্ডের সামনে রিয়াদ
বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আর মাত্র ৫০ রান করলেই ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ করবেন তিনি।
আগামীকাল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ।
২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে মাহমুদউল্লাহর ওয়ানডে অভিষেক হয়। এ বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।
এখন পর্যন্ত ২১৮ ম্যাচের ১৯০ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৩৫ গড়ে ৪৯৫০ রান করেছেন মাহমুদউল্লাহ। ৩৭ বছর বয়সী এ ক্রিকেটারের আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার:
ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
তামিম ইকবাল ২৪১ ২৩৯ ৮৩১৩ ৩৬.৬২ ১৪ ৫৬
মুশফিকুর রহিম ২৫৫ ২৩৮ ৭৩৮৮ ৩৭.১২ ৯ ৪৬
সাকিব আল হাসান ২৪০ ২২৭ ৭৩৮৪ ৩৭.৬৭ ৯ ৫৫
মাহমুদউল্লাহ রিয়াদ ২১৮ ১৯০ ৪৯৫০ ৩৫.৩৫ ৩ ২৭
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ১৬৮ ৩৪৬৮ ২২.৩৭ ৩ ২০