ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বিপক্ষে পয়েন্টের আশা করছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৩
ভারতের বিপক্ষে পয়েন্টের আশা করছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এবারের এশিয়ান গমসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের জন্য। শুরু ম্যাচে মিয়ানমারের বিপক্ষে আত্মঘাতী (১-০)  গোলে হেরেছে বাংলাদেশ দল। তবে এগুলো নিয়ে না ভেবে সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। চীনের হাংজুতে জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায়।  এই  ম্যাচে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই বাংলাদেশের একমাত্র লক্ষ্য রহমত-হৃদয়দের।

এই ম্যাচকে সামনে রেখে বুধবার বিকালে ঝেনজিয়াং সাইটেক ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ দল অনুশীলন করেছে। বাংলাদেশের মতো প্রতিপক্ষ ভারতের শুরুটাও প্রত্যাশা মতো হয়নি। চীনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে। ফলে ভারতও চাইবে যে করেই হোক তিন পয়েন্ট পেতে। তবে তাদের রুখে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ। 

Advertisement

দলের অধিনায়ক রহমত মিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘ভারত ভালো দল। চেষ্টা করবো তাদের বিপক্ষে রক্ষণ জমাট রেখে ভালো খেলতে। যাতে ভালো ফল হয়। তাহলে পরের ম্যাচ খেলতে আলাদা করে স্পিরিট পাওয়া যাবে। আসলে এই ম্যাচ থেকে পয়েন্টটা আমাদের দরকার। আশা করছি, আমরা পয়েন্ট নিতে পারবো।’

ভারতের বিপক্ষে পয়েন্ট নিতে না পারলে এশিয়াডের নক আউট পর্ব বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে। যদিও সেটি হতে দিতে চান না মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, ‘পায়ে একটু ব্যথা আছে। তবে আশা করছি, খেলতে পারবো। মাঠে নিজের দায়িত্বটা পালন করতে চাই। জানি ভারত শক্তিশালী দল। কিন্তু তাদের বিপক্ষে লড়াই করার লক্ষ্য নিয়ে মাঠে নামবো। যেন দল পয়েন্ট পেতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!