ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে কপাল পুড়ল নাসির হোসেনের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৩
বিপিএলে কপাল পুড়ল নাসির হোসেনের
ছবি: সংগৃহীত

আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। এর আগে ক্রিকেটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নেই আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। 

এবারের প্লেয়ার্স ড্রাফটে সাতটি ক্যাটেগরিতে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম। তার পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা।

চার জন ক্রিকেটার আছেন ‘বি’ক্যাটেগরিতে। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। তারা হলেন- আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। 

Advertisement

১৮ জন ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটেগরিতে। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। এই তালিকার খেলোয়াড়রা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম প্রমুখ। 
 
২০ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে ‘ডি' ক্যাটেগরির খেলোয়াড়রদের।  এই ক্যাটাগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। এই তালিকার উল্লেখযোগ্য নাম হলো, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান প্রমুখ।

সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন 'ই' ক্যাটেগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে 'ই' ক্যাটেগরিতে। এই ক্যাটেগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা।

'এফ' ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন 'জি' ক্যাটেগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার৷ এই ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!