[ খেলা ]
মিরপুরের ফ্লাডলাইটে আগুন
ছবি- ডেইলি বাংলাদেশ
মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচ চলাকালেই উত্তরদিকের ফ্লাডলাইটে আগুন ধরে যায়। আগুনটি কয়েক মিনিট স্থায়ী ছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিংবা ম্যাচেও কোনো প্রভাব পড়েনি।
শনিবার বিকেলে ৪ টা ৫ মিনিটের সময় মিরপুরের ফ্লাডলাইটে আগুন ধরে। এরপর কিছুক্ষন সেখানে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। যদিও পরক্ষণেও আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
আগুনের প্রভাবে অবশ্য কোনো সমস্যা হয়নি মাঠের খেলায়। বর্তমানে সেই ফ্লাডলাইটে আলোও জ্বলতে দেখা যাচ্ছে।
.png)
এদিন টস জিতে মিরপুরের উইকেটে আগে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩৩.৪ ওভারে পাঁচ উইকেটে ১৬৬ রান।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!