গংসু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারেই ব্যবধান ৪-০ করে জাপান। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য খেলায় ফিরেন লাল-সবুজের প্রতিনিধিরা। কোনো গোল হজম না করেই এক গোল পরিশোধ করে বাংলাদেশ। ২৯ মিনিটে এশিয়ান গেমসে বাংলাদেশের গোলের সূচনা করেন আশরাফুল ইসলাম।
তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ খারাপ করেনি। এক গোল হজমের পাশাপাশি আরেক গোল পরিশোধ করে। ৪৩ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন পুষ্কর ক্ষিসা মিমো।
.png)
শেষ কোয়ার্টারে আরো দুই গোল হজম করে এবং আর কোনো গোল করতে না পারায় ৭-২ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।