ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অক্টোবরেই মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দেখে নিন সময়সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩
অক্টোবরেই মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দেখে নিন সময়সূচি
ফাইল ছবি

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা ২০২৬ বিশ্বকাপ। আগের চেয়ে দলসংখ্যা বাড়ায় এবার বাছাইপর্বও বেশ আগেভাগে শুরু করে দিয়েছে ফিফা। দক্ষিণ আমেরিকান অঞ্চলে থাকা ১০ দলকে নিয়ে শুরু হয় এবারের বিশ্বকাপ বাছাইপর্ব। 

আগামী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার অভিযানটা দুর্দান্তভাবে শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি মাসে দুটি করে ম্যাচ খেলেছে তারা। যেখানে উভয় ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ব্রাজিল আছে শীর্ষে, আর্জেন্টিনা দুইয়ে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অক্টোবরেও দুটি করে ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সেই ম্যাচ দুটির সূচি প্রকাশ করেছে। 

Advertisement

কনমেবলের সূচি অনুযায়ী, কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্তালে। মেসিরা পরের ম্যাচ খেলতে যাবেন পেরুতে। ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় সেই ম্যাচে পেরুর বিপক্ষে লড়বে তারা। 

অন্যদিকে, ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কুইয়াবার অ্যারেনা পান্তানালে। ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে নেইমার-ভিনিসিয়ুসরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!