শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলা জাপান শেষ বাঁশি পর্যন্ত সেটি ধরে রেখেছে। প্রথম কোয়ার্টারে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে যাওয়া দলটি তৃতীয় কোয়ার্টারে করে আরো দুই গোল। শেষ কোয়ার্টার থেকে জাপানীরা আদায় করেছে একটি মাত্র গোল।
অপরদিকে বাংলাদেশের পক্ষে ২৯ মিনিটে আশরাফুল ইসলাম এবং ৪৩ মিনিটে পুস্কার খিশা মিমু গোল করেন। ম্যাচ শেষে রাসেল মাহমুদ জিমি বলেন, ‘প্রথম কোয়ার্টারে আমরা ভালো শুরু করেতে পারিনি।’
.png)
এরপর তিনি বলেন, ‘তবে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আমরা কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছি। দক্ষতা ও কৌশলগতভাবে আমাদের চেয়ে এগিয়ে থাকা জাপানীদের শেষ পর্যন্ত আটকে রাখতে ব্যর্থ হয়েছি।’
পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে প্রথমটির মতো ভুল হবে না উল্লেখ জিমি বলেন, ‘আশা করছি দ্বিতীয় ম্যাচে আমরা আরো শক্তি সঞ্চার করে ফিরে আসব।’