ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

আমলার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
আমলার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট
হাশিম আমলা। ছবি- ক্রিকইনফো

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। টুর্নামেন্টের ত্রয়োদশ আসরের আয়োজক ভারত। এবারের আসরে অংশ নেবে ১০টি দল। বৈশ্বিক আসরে সেরা সাফল্য পেতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে প্রতিটি দলই।

আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠার আগেই বেজে ওঠেছে বিশ্বকাপের দামামা। আসন্ন বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। যেখানে একে একে অংশ নিচ্ছেন কিংবদন্তি ক্রিকেটাররা। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা।

দেশটির এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন হাশিম আমলা। যেখানে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন তিনি। তার মতে, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিতে খেলতে পারে।

Advertisement

প্রোটিয়াদের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলে ৩৪৯ ম্যাচে ৫৫টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৬৭২ রান সংগ্রহ করেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি বলব ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।’

আমলা আরো বলেন, ‘ভারতে খেলা হওয়ায় প্রোটিয়াদের জন্য দারুণ সুযোগ। ভারতের আইপিএলে আমাকে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি, আইপিএল খেলার অভিজ্ঞতা থাকায় ভারতের বেশিরভাগ স্টেডিয়ামে দর্শকদের উত্তেজনার সাথে অভ্যস্ত হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!