ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের বিশ্বকাপ দলের শুধু দুজনের রয়েছে এমন অভিজ্ঞতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩
পাকিস্তানের বিশ্বকাপ দলের শুধু দুজনের রয়েছে এমন অভিজ্ঞতা
ফাইল ছবি

আর কিছুদিন পরই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসর অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে যথারীতি বাবর-রিজওয়ানের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন। তবে তাদের নেই ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা।

ক্রিকেটে অপর দেশের উইকেট, আবহাওয়া সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। পাকিস্তানও ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশেই নিয়মিত সফর করে থাকে। তবে ভারত সফরে যাওয়ার রেকর্ড খুবই কম পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল একে অপরের বিপক্ষে বেশ লম্বা সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। 

এবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়ার লক্ষ্যে ভারতে যাবে পাকিস্তান দল। পাকিস্তানের ঘোষিত দলের কেবল দুইজন ক্রিকেটারের পূর্বে ভারতে মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তারা হলেন- মোহাম্মদ নওয়াজ এবং সালমান আলি আঘা। 

Advertisement

দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য পাকিস্তান দল ২০০৭ সালে সর্বশেষ ভারত সফর করেছিল। এরপর ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতের মাটিতে। সেবার পাকিস্তান দলের সঙ্গে ছিলেন নওয়াজ। যদিও দেশটির জার্সিতে সেই বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। 

অন্যদিকে সালমান আলি আঘা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অংশ নিতে ভারত সফর করেছিলেন। লাহোর লায়ন্সের জার্সিতে ডলফিনের বিপক্ষে মাঠেও নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ৩ বলে ১ রান করেছিলেন আঘা। নওয়াজ এবং আঘা ব্যতীত পাকিস্তান বিশ্বকাপ দলের আর কারোরই ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। 

ফলে, আসন্ন বিশ্বকাপে কন্ডিশন এবং উইকেট কিছুটা হলেও পাকিস্তানের জন্য কঠিনই হবে বলা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!