ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে তামিমকে দলে রাখেনি বিসিবি জানালেন নান্নু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩
যে কারণে তামিমকে দলে রাখেনি বিসিবি জানালেন নান্নু
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি দেশ সেরা ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। মঙ্গলবার মিরপুরে প্রেস কনফারেন্স তামিকে কেন দলে রাখা হয়নি সেই ব‌্যাখ‌্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

তিনি সাফ জানিয়েছেন,‘ ফিটনেসের কারণেই তামিমকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ থেকে। দীর্ঘদিন চোটে থাকায় তামিম ফিটনেস নিয়ে লড়াই করছিলেন। ঝুঁকি থাকায় তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। 

মিনহাজুল আবেদীন বলেছেন, ‘তামিম ইকবালের অনেক দিন ধরেই ইনজুরি শঙ্কা। আপনারাও জানেন, ও ইনজুরি নিয়ে ফাইট করছিল। নিউজিল‌্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম‌্যাচ খেলার পর একটা কমপ্লেইন এসেছে। সব মিলিয়ে সবকিছু বিবেচনা করে, ওর ফিটনেসের কথা চিন্তা করে, ইনজুরির যে কনসার্ন আছে এটা নিয়ে চিন্তা করেই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি।’

Advertisement

তিনি আরো বলেন ‘টিম ম‌্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছিল। আমরা সবাই আলোচনা করে রিস্কে যেতে পারিনি। বিশ্বকাপ অনেক দিনের ব‌্যাপার। অনেকগুলো ম‌্যাচ। বিশ্বকাপ অনেক বড় ইভেন্ট। এসব কিছু চিন্তা করে তাকে নেওয়া হয়নি।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!