গতকাল বিশ্বকাপ যাওয়ার আগে দেশের একটি বেসরকারি টেলিভিশনে নাফিস প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন এই আচরণকে ‘অপেশাদারিত্ব’।
এরপর কাল রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে নাফিস লিখেছেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের সময় আমার জাতীয় দল ছাড়ার পদক্ষেপটি আবেগের বাইরে ছিল। কারণ ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমাকে জানানো হয়েছিল, আমি বিশ্বকাপে দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবে থাকব না। গত বছর টি-২০ বিশ্বকাপের আগেও এমন ঘটনা ঘটেছিল। আমিও মানুষ এবং অন্য সবার মতো আমারও আত্মসম্মান আছে।’
.png)
নাফিস সেখানে আরো লিখেছেন, ‘নিজ থেকে পদত্যাগ করেননি তিনি। তাকে দায়িত্ব ছাড়তে বলে হয়েছিল। ছোট ভাই তামিম ইকবালের চলমান পরিস্থিতির সঙ্গেও তার এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই বলে জানান।’