সে সময় গুঞ্জন উঠেছিল, ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাকিবকে ছাড়াই বাংলাদেশকে খেলতে হবে। তবে এবার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
একটি অনলাইন সংবাদমাধ্যমকে সুজন জানিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে অবশ্যই সাকিব খেলবে। তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’
.png)
সুজন আরো বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’
শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মুস্তাফিজুর রহমান কেন খেলেননি তা নিয়ে সুজন বলেন, ‘এ দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছিলো। তবে প্রয়োজন হলে শান্ত ব্যাট করতে নামতো। প্রয়োজন হয়নি, তাই তার ব্যাট করতেও নামা হয়নি। এছাড়া মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছিলো।’
ভারতের গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়েই বাঁ-পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর এসেছে। যে কারণে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা। ওই ম্যাচেও সতর্কতা হিসেবে বিশ্রামে থাকবেন বাংলাদেশ অধিনায়ক।