[ খেলা ]
সেলিব্রিটি ক্রিকেট লিগ স্থগিত
ছবি: সংগৃহীত
তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ অপ্রীতিকর ঘটনার কারণে সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানায় সিসিএল আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার রাতে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। এছাড়া বাকি দলগুলোর খেলোয়াড়দের অনেকেই এখন খেলতে সম্মতি জানাচ্ছেন না। ফলে এ টুর্নামেন্ট সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।
পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে কি না, এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!