ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন মাশরাফী!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৬, ২ অক্টোবর ২০২৩
বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন মাশরাফী!
ছবি: সংগৃহীত

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। প্রতিটি দলই নিজেদের সেরাটা নিয়ে নামবে। বাংলাদেশেও নিজেদের সেরাটা দিবে এমন প্রত্যাশা করে বাংলাদেশ দলকে ‘শুভ কামনা’ জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা।

রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মাশরাফী বিন মোর্তুজা। বাংলাদেশকে নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে ম্যাশ বলেন, বাংলাদেশ খারাপ করলেও দলের সঙ্গেই থাকবেন তিনি।

প্রকাশিত ভিডিও বার্তায় মাশরাফী বলেন, ‘আমি আশা করছি, বিশ্বকাপে অবশ্যই এই দল ভালো করবে। কিন্তু যদি না করে আমি দলের সঙ্গেই থাকব। আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রোল করতে পারেন- এটা সম্পূর্ণই আপনাদের বিষয়। এগিয়ে আসো টাইগার্স। বিশ্বকে দেখাও কতোটা ভালো তোমরা। আসসালামু আলাইকুম।’

Advertisement

১৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ করলেও আজ সন্ধ্যা ৬টায় পূর্ণদৈর্ঘ্যের একটি ভিডিও প্রকাশ করবেন মাশরাফী। তার প্রকাশিত ভিডিওতে জানিয়ে দেয়া হয়, এ বিষয়ে আরো বিস্তর আলোচনা নিয়ে হাজির হবেন ‘নড়াইল এক্সপ্রেস’।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!