সিংয়ের ফিফটিতে একশত রান পার করল নেদারল্যান্ডস
ওয়ানডে বিশ্বকাপে আসরের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু দিকে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। সেখান থেকে দেখে শুনে খেলে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক পূর্ণ করেন বিক্রমজিৎ সিং।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ২৩ ওভারে দুই উইকেটে হারিয়ে ১১৫ রান। এখন বিক্রমজিৎ সিং ৫০ ও বাস ডি লিড ৪০ রানে অপরাজিত আছেন।
এর আগে শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাঠায় ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ফলে নেদারল্যান্ডস দলের টার্গেট দাঁড়ায় ২৮৭ রান।
.png)
এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ডাচ শিবিরে আঘাত হানেন দীর্ঘ দিনপর জাতীয় দলে ফেরা হাসান আলী। দলীয় ষষ্ঠ ওভারে হাসান আলীয় বলে শাহিন শাহ আফ্রিদির হাতে ক্যাচ তুলে প্যালিভিয়নে ফিরেন ম্যাক্স ও’দাউদ। এ সময় তিনি করেন ১২ বলে ৫ রান। এরপর মাঠে নামেন কলিন অ্যাকারম্যান।
তিনি বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেননি। দলীয় ১২তম ওভারে বোল্ড হয়েছেন তিনি। ইফতেখার আহমেদের প্রথম বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মিস করে আউট হয়েছেন কলিন। এ সময় কলিন করেন ২১ বলে ১৭ রান। এরপর মাঠে নামেন বাস ডি লিড।