ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ভারতের দামি খেলোয়াড়’ মার্শ : রমিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ৯ অক্টোবর ২০২৩
‘ভারতের দামি খেলোয়াড়’ মার্শ : রমিজ
ছবি: সংগৃহীত

স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিং তোপে পড়েছিল ভারত। মাত্র ২ রানেই তারা হারায় তিন  উইকেট। ২০ রানেই তারা হারাতে পারত চতুর্থ উইকেট। কিন্তু মিচেল মার্শ বিরাট কোহলির ক্যাচ মিস করায় সেটা আর হয়নি। সেই কোহলি পরে খেলেছেন ৮৫ রানের ম্যাচ জেতানো এক ইনিংস।

ম্যাচের পর মার্শক নিয়ে কটাক্ষ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ তিনি এই অস্ট্রেলিয়ানকে ‘ভারতের দামি খেলোয়াড়’ বলেও মন্তব্য করেছেন তিনি।

রমিজ বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দেখার মতো ছিল। যদিও স্কোর কার্ড আপনাকে দেখাবে যে ভারতে বেশ আরামেই জিতে গেছে। কিন্তু রান তাড়ার সময় শুরুতে এমন ধাক্কা খেয়েছে যে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ভারতের জন্য কাজটা অনেক কঠিন করে দেবে, কিন্তু তা হয়নি।’

Advertisement

রমিজ যোগ করেছেন, ‘আপনি বিরাট কোহলির ক্যাচ ছেড়ে দেবেন, আর আশা করবেন যে সে আপনাকে আবার সুযোগ দেবে, এমনটা হয় না। সে বিশ্বমানের খেলোয়াড়। মিচেল মার্শ এই ক্যাচ ছেড়েছে। তখন কোহলি মনে হয় শূন্য রানে ছিল (মূলত ১২ রান ছিল) আর সে (মার্শ) নিজেও ব্যাটিংয়ে শূন্য করেছে, সব মিলিয়ে সে ভারতের দিক থেকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!