ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার যে সিদ্ধান্তের কারণে অবাক হয়েছিলেন শচীন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ৯ অক্টোবর ২০২৩
অস্ট্রেলিয়ার যে সিদ্ধান্তের কারণে অবাক হয়েছিলেন শচীন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ত্রয়োদশ আসরে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যা দেখে হতবাক করেছে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। 

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নিজের অবাক হওয়ার বিষয়টি জানান ক্রিকেটের সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটসম্যান।

চেন্নাইয়ের মাঠ স্পিনাররা বরাবরই পেয়ে থাকেন সুবিধা। তাছাড়া এ ধরনের কন্ডিশনে ফ্লাড লাইটের আলোয় ব্যাটসম্যানরা সুবিধা পেয়ে থাকেন। তীব্র দাবদাহ এর অন্যতম কারণ। এসব নিশ্চয়ই অজানা নয় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে। কারণ তাদের দলের অধিকাংশ ক্রিকেটারই যে আইপিএল খেলে বেড়ান। তবে অজিদের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। 

Advertisement

টুইটে তিনি লিখেন, ‘টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে দেখে অবাক হয়েছিলাম। ভারতীয় বোলারদের প্রশংসা করতেই হয়। কেননা ১৯৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলার জন্য। অজিরাও ভালো শুরু করেছিল, কিন্তু তারা যে একজন বাঁহাতি স্পিনারের শূন্যতা অনুভব করেছে সেটা বেশ বুঝতে পেরেছি। বিরাট ও রাহুলের জুটি আমাদের জয়টা সহজ করে দিয়েছে। তারা খুব দক্ষতা ও ধৈর্য্যের পরিচয় দিয়েছে। কিছু দুর্দান্ত শট খেলেছে। বলও ব্যাটে আসছিল। ভালো শুরুর জন্য তাদের অভিনন্দন।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!