কোমরের ব্যথা পুরোপুরি না সারায় ও ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় বাংলাদেশের বিপক্ষেও স্টোকসের যে মাঠে নামা হচ্ছে না সেটি একপ্রকার নিশ্চিতই বলা চলে। সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বাটলারের কথায়ও তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে।
বেন স্টোকস প্রসঙ্গে বাটলার বলেন, ‘সম্ভবত না, মনে হচ্ছে না (বাংলাদেশের বিপক্ষে খেলা)। ভালো লাগছে যে সে নেটে ফিরে এসেছে এবং ফিটনেস পুনরুদ্ধারের চেষ্টা করছে। কিন্তু মঙ্গলবার সম্ভবত খেলবে না।’
.png)
বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশ ইংল্যান্ডের জন্য হুমকি হতে পারে কি না প্রশ্নে বাটলার বলেন, ‘না, না। কোনোমতেই নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’