ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ১০ অক্টোবর ২০২৩
প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ
ফাইল ফটো

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে শুরুর বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তুলেছে টাইগাররা।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮.৪ ওভারে চার উইকেটে ১০৬ রান।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৫ রান।

Advertisement

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান তুলে নিয়েছেন লিটন।

ম্যাচের দ্বিতীয় ওভারে রিস টপলির বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হয়েছেন তামিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি।

এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই টপলির বলে লিভিংস্টোনকে ক্যাচ দেন এ বাঁ-হাতি ব্যাটার।

দলের হাল ধরতে বাইশ গজে আসেন টাইগার দলপতি সাকিব আল হাসান। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফিরেছেন তিনিও। এর পরেই উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজও। ম্যাচের ৯ম ওভারে ক্রিস ওকসের বলে জস বাটলারের তালুবন্দী হন তিনি।

নিয়মিত বিরতিতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গে জুটি গড়েন লিটন। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন টাইগার ওপেনার।

এখন লিটন ৬৬ ও মুশফিক ২৭ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!