ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

সামারাবিক্রমার সেঞ্চুরিতে ৩০০ রান পার করল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৮, ১০ অক্টোবর ২০২৩
সামারাবিক্রমার সেঞ্চুরিতে ৩০০ রান পার করল শ্রীলংকা
ছবি: সংগৃহীত

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের অষ্টম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে পাকিস্তান দল। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারালে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা জুটিতে বড় ভিত পায় লংকাররা। এরপর দেখে শুনে খেলে ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চরি পান সাদিরা সামারাবিক্রমা। হাসান আলীর শেষ বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারে প্রথম ডাবল ফিগারে প্রবেশ করলেন লংকান এই ব্যাটার। 

 এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। পিচে আছেন সাদিরা সামারাবিক্রমা ১০৬ ও দুনিথ ওয়েল্লালাগে ১ রানে অপরাজিত আছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। কাসুন রাজিথা,পরিবর্তে রহস্যময় স্পিনার মহেশ থিকসানা  একাদশে নিয়েছে শ্রীলংকা। আর অফফর্মে থাকা ফখর জামানের পরিবর্তে পাকিস্তান দলে এসেছেন আব্দুল্লাহ শফিক।

Advertisement

টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১.৪ ওভারে রানের খাতা খোলার আগে ফিরেন কুশল পেরেরা। হাসান আলীর বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে সাঝঘরে ফিরেন তিনি। এরপর মাঠে নামেন কুশল মেন্ডিস। দেখেশুনে খেলে চাপ কাটিয়ে ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন সাদিরা সামারাবিক্রমা। সেঞ্চুরি করার কিছুক্ষণ পরে আউট হয়েছেন তিনি। যাওয়া আগে ৭৭ বলে ১২২ রানের ইনিংস খেলেছেন সামারাবিক্রমা। 

এরপর মাঠে নামেন চারিথ আসালঙ্কা। তিনিও বেশি রান করতে পারেননি। ব্যক্তিগত ১ রানে আউট হয়েছেন তিনি। দলীয় ৩০.১ ওভারে আউট হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এরপর মাঠে নামে অধিনায়ক দাসুন শানাকা। তিনিও ১২ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বাবরে হাতে ক্যাচ আউট হয়ে ফিরেছেন। ,

এর আগে বিশ্ব আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্ব আসর শুরু করা বাবর বাহিনী লংকানদের ওপরও দাপট ধরে রাখতে চায়। পরিসংখ্যানও তাই বলে।

এখন পর্যন্ত দুই দলের ১৫৬ বারের দেখায় ৯২টিতে জয় পেয়েছে পাকিস্তান ও শ্রীলংকা ৫৯টি। আর পরিত্যক্ত হয় পাঁচ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্ব আসর শুরু করা লংকানরা এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চায়। আর দ্য গ্রিন ম্যানদের লক্ষ্য পয়েন্ট টেবিলে সেরা চারের দৌড়ে এগিয়ে যাওয়া।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!