ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

‘রিয়াদকে আবারো বসে থাকতে হতে পারে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ১১ অক্টোবর ২০২৩
‘রিয়াদকে আবারো বসে থাকতে হতে পারে’
মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে টিম টাইগার্স। এমন হারে পয়েন্ট টেবিলেও অবনতি হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

পয়েন্ট টেবিলে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ উড়তে থাকা নিউজিল্যান্ড। আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে মুখোমুখি হবে দু’দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচেও একাদশে জায়গা হারাতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ বলে মন্তব্য করেছে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মঙ্গলবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মাশরাফী। সেখানেই তিনি লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেট স্পিনারদের জন্য বেশ সহায়ক হবে। আর সেক্ষেত্রে দল হয়তো বাড়তি স্পিনার নিয়ে একাদশ সাজাবে। যার কারণে কিউইদের বিপক্ষেও বেঞ্চে বসে থাকা লাগতে পারে রিয়াদকে।’ 

Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার নিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডকে হারাতে হলে অবিশ্বাস্য দিন দরকার হতো। এই ভুল, সেই ভুল বলে কোনো লাভ নাই। অনেক বড় টুর্নামেন্ট, তাই এই ম্যাচ নিয়ে পড়ে থেকে লাভ নাই। হয়তো ব্যাটিংয়ে আরো কিছু রান করা যেতো। তবে যেহেতু পয়েন্টের খেলা, তাই ১৩৪ (১৩৭) রানে হারা আর ১ রানে হারার ভেতর কোনো পার্থক্য নাই। এখনই সময় দলকে সাপোর্ট করার, ভালো সময়ে দূরে থাকলেও চলে।’

রিয়াদ প্রসঙ্গে নিজের সেই পোস্টে মাশরাফী লেখেন, ‘ভারতের যতো উইকেটে খেলা হচ্ছে, তার ভেতর টার্নিং উইকেটে তিন নম্বরে আছে চেন্নাই। টার্নিং গ্রাফে দেখলাম ২.৯০ ডিগ্রী টার্ন এই উইকেটে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড অবশ্যই সেরা দলের একটা, তবে টার্নিং উইকেটে তো আমরাও অনেক ভালো দল। যদি উইকেট স্লো এবং কিছুটা টার্নিং হয়, তাহলে রিয়াদের আবারো বসে থাকতে হতে পারে। যাই হোক সেটা ম্যানেজমেন্টের বিষয়।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!