ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ভারতীয় বোলিং তোপে ১৯১ রানে অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৯, ১৪ অক্টোবর ২০২৩
ভারতীয় বোলিং তোপে ১৯১ রানে অলআউট পাকিস্তান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আসরের ১২তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ের কারণে ম্যাচটিকে আলাদাভাবে দেখছে ক্রিকেট বিশ্ব। এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪২.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯১ রানে আল-আউট হয়েছে পাকিস্তান। ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। 

আজ দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক ভারত। ঈশাণ কিষানের পরিবর্তে একাদশে ফিরেছেন শুভমান গিল। অন্যদিকে, ভারত বধের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে ইন গ্রিনরা।

টসে হেরে পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে করেন শফিক আবদুল্লাহ ও ইমাম-উল-হক। ম্যাচের শুরু থেকে দেখে-শুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। তাদের ওপেনিং জুটিতে ৪০ রানের দারুণ শুরু করে পাকিস্তান।

Advertisement

দলীয় ৭.৬ ওভারে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাঝঘরে ফিরেন শফিক। তিনি করেন ২৪ বলে ২০ রান। শফিকের আউট হওয়ার কিছুক্ষণ পরেই সাঝঘরে ফিরে গেছেন ইমাম-উল-হক। দলীয় ১২.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হয়ে ফিরেছেন তিনি। যাওয়া আগে ৩৮ বলে ৩৬ রানের একটি ইনিংস খেলেন ইমাম। এরপর মাঠে নামেন মোহাম্মদ রেজওয়ান।

এদিকে রেজওয়ান অন্যদিকে বাবর আজম। পাক এই দুই ব্যাটার দেখে-শুনে খেলতে থাকেন। তাদের ৮২ রানের জুটিতে চাপ কাটিয়ে  বড় সংগ্রহের পথে এগিয়ে চলে পাকিস্তান। দলীয় ২৯.৪ ওভারে ঘটে বিপত্তি। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন বাবর। যাওয়ার আগে তিনি খেলেন ৫৭ বলে ৫০ রানের ইনিংস। এরপর মাঠে নামেন সৌদ শাকিল। রেজওয়ানের সঙ্গে জুটি বেঁধে দলীয় ইনিংস বাড়ানোর চেষ্টা করেন সৌদ ও রেজওয়ান। 

দলীয় ৩৩ ওভারে পাকিস্তানি শিবিরে জোড়া আঘাত হানেন কুলদীপ যাদব। ব্যক্তিগত অষ্টম ওভারে পরপর দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় পরির্বতন করেন দেন তিনি। পাকিস্তানের দুই ব্যাটার সৌদ শাকিলকে এলবিডব্লিউ ও ইফতেখার আহমেদকে বোল্ড করে ম্যাচ নিয়ন্ত্রণ নেয় ভারত। পাক এই ব্যাটার দুই অংকের ঘর পার করতে পারেননি।

দলীয় ৩৩.৬ ওভারে পিচে থিতু হওয়া রেজওয়ানকে ফেরান জাসপ্রিত বুমরাহ। পাক এই ব্যাটার করেন ৬৯ বলে ৪৯ রান। তাতে ফিফটির আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন। এরপর মাঠে নামেন মোহাম্মদ নওয়াজ।

নিয়মিত উইকেট হারাতে দেখে পিচে থিতু হওয়ার জন্য মাঠে নামেন শাদাব খান। কিন্তু তার কপাল মন্দ। তাকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান জাসপ্রিত বুমরাহ। পাক এই ব্যাটার করেন ৫ বলে ২ রান করেন। শেষ দিকে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। মাত্র ৪২.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯১ রানে আল-আউট হয় পাকিস্তান। ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান।

এদিন ভারতের হয়ে জোড়া উইকেট নেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব,যশপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ সিরাজ।  

ভারত-পাকিস্তান ম্যাচ:

টস: ভারত (ফিল্ডিং)

পাকিস্তান: ১৯১-১০ (৪২.৫ ওভার)
আব্দুল্লাহ শফিক ২০, ইমাম উল হক ৩৬, বাবর আজম ৫০, মোহাম্মদ রিজওয়ান ৪৯, সৌদ শাকিল ৬, ইফতিখার আহমেদ ৪, শাদাব খান ২, মোহাম্মদ নাওয়াজ ৪, হাসান আলী ১২, শাহীন আফ্রিদি ২*, হারিস রউফ ২।

ভারত: জাসপ্রিত বুমরাহ ১৯/২, হার্দিক পান্ডিয়া ৩৪/২, কুলদীপ যাদব ৩৫/২, রবীন্দ্র জাদেজা ৩৮/২, মোহাম্মদ সিরাজ ৫০/২।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!