ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে রুখতে যা করবেন পেরুর তান্ত্রিকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ১৭ অক্টোবর ২০২৩
মেসিকে রুখতে যা করবেন পেরুর তান্ত্রিকরা
ছবি- সংগৃহীত

গত ডিসেম্বরে ৩৬ বছরের আক্ষেপ ঘুচে ফিফা বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই লাতিন আমেরিকায় বেজে উঠেছে ২০২৬ বিশ্বকাপের দামামা। যেখানে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বাছাইপর্বে খেলছে লিওনেল মেসির দল।

এরই মধ্যে লাতিন আমেরিকায় দ্বিতীয় পর্বে একটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে প্যারাগুয়েকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা। এবার তাদের প্রতিপক্ষ পেরু।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও ন্যাশনাল দেল পেরু স্টেডিয়ামে স্বাগতিক পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে মেসিকে আটকাতে কালোজাদুর আশ্রয় নিয়েছে দেশটির তান্ত্রিকরা। স্টেডিয়ামের বাইরে চলছে কালোজাদুর চর্চা। খবর টিওয়াইসি স্পোর্টসের।

Advertisement

আর্জেন্টিনার গণমাধ্যমটি জানিয়েছে, ‘পেরুর বিপক্ষে মেসির খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠে নিয়মিত নন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। এই ম্যাচেও তাকে শুরুর একাদশে না দেখার সম্ভাবনাই বেশি। 

লিমায় ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে অবশ্য আরো একটি দল জমায়েত হয়েছে। আর্জেন্টিনার ভক্ত এই তান্ত্রিকরা চেষ্টা করছেন পেরুর বিপক্ষে ম্যাচে মেসিদের জিতিয়ে দিতে। তাদের লক্ষ্য আলবিসেলেস্তেদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেওয়া।  

এদিকে নিজেদের সবশেষ অনুশীলনে মেসিকে নিয়েই দলকে খেলিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে পুরো সময় না হলেও কিছুটা খেলবেন লা পুলগা। লাউতারো মার্টিনেজ কিংবা জুলিয়ান আলভারেজের স্থলে দেখা যেতে পারে তাকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!