ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

দর্শক খরার বিশ্বকাপ নিয়েই সন্তুষ্ট আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৮, ১৭ অক্টোবর ২০২৩
দর্শক খরার বিশ্বকাপ নিয়েই সন্তুষ্ট আইসিসি
ফাইল ছবি

প্রাথমিক পর্যায়ে দর্শক উপস্থিতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতে একটি ‘দুর্দান্ত’ বিশ্বকাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

গত শনিবার আহমেদাবাদের ১,৩২,০০০ ধারণক্ষমতার স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আলোচিত ম্যাচে নিজ সমর্থকদের ঘাটতি এবং নিজেদের পক্ষে সমর্থনের অভাবের জন্য আইসিসিকে অভিযুক্ত করেছেন পাকিস্তান কোচ মিকি আর্থার।

দক্ষিণ আফ্রিকার এই কোচ বলেন, খেলাটিকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পরিবর্তে বিসিসিআই’র (ভারতীয় ক্রিকেট বোর্ড) একটি ইভেন্টের মতো মনে হয়েছে।

Advertisement

তবে এএফপি’র এক প্রশ্নের উত্তরে বার্কলে বলেন, ‘আমাদের প্রতিটি ইভেন্টে বিভিন্ন মহল থেকে সবসময়ই সমালোচনা থাকে। সমালোচনার বিষয়গুলো আমরা সংশোধনের চেষ্টা করব। এটি নিয়ে কাজ করছি। প্রচেষ্টা থাকবে আরো ভালো করার।’

বিশ্ব ক্রিকেটে আর্থিকভাকে সবচেয়ে শক্তিশালী বিসিসিআই। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার তিন মাস আগেও বিশ্বকাপের ফিক্সচার ঘোষণা করতে না পারায় এবং বিলম্বে সূচি দেওয়ায় এরই মধ্যে সমালোচিত হয়েছে তারা।

এখানেই শেষ নয়, সূচি প্রকাশের কয়েক সপ্তাহ পর আবারো সেটির পরিবর্তন আনে টুর্নামেন্টের আয়োজকরা। অনলাইনে টিকিট বিক্রিতেও ছিল অনিয়ম। অনেক সমর্থক অভিযোগ করেছে অনলাইনে স্বাগতিকদের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর টিকিট খুব কম ছিল।

কৌশলে আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানী সমর্থকদের আগমনকে অনেকটা ঠেকিয়ে রাখা হয়েছিল। কারণ তাদেরকে সীমান্ত পার হয়ে ম্যাচ দেখার জন্য ভারতীয় ভিসা দেয়া হয়নি। ম্যাচের দিন পুরো স্টেডিয়াম নীল সাগরে পরিণত হয় এবং স্বাগতিকরা সাত উইকেটে পাকিস্তানের বিপক্ষে জয় পায়।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-২০ ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর মুম্বাইয়ে বার্কলে বলেন, ‘ইভেন্টটি সবেমাত্র শুরু হয়েছে। দেখা যাক কি হয়। এরপর কি কি পরিবর্তনের প্রয়োজন, বিশ্বকাপের জন্য কোন কোন বিষয়ে উন্নতি দরকার তা নিয়ে আমরা পর্যালোচনা করব।’

আইসিসি প্রধান চলতি বিশ্বকাপ প্রসঙ্গে বলেন, ‘এটি একটি অসাধারণ বিশ্বকাপ হতে চলেছে এবং এর আয়োজন নিয়ে আমি সন্তুষ্ট।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!