ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আনন্দে ভাসছেন জামাল ভূঁইয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১৮ অক্টোবর ২০২৩
আনন্দে ভাসছেন জামাল ভূঁইয়ারা
ছবি: সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপের প্রাক বাছাইপর্ব দারুণ কেটেছে বাংলাদেশ দলের। এ পর্বের প্রথম লেগে মালদ্বীপের মাঠে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। ওই পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে নিশ্চিত করে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। স্মরণীয় এ জয়ে গোল করেছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। 

এই জয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ দাঁড়ায় অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। দলগুলো বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে মোট ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।যার কারণে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। মালদ্বীপের বিপক্ষে জয়ের পর মাঠ থেকে টিম বাস এরপর টিম হোটেল – সব জায়গায়ই উদযাপনে মেতে ওঠে ফুটবলাররা।

ম্যাচের আগে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, দুই বছরের মধ্যে মালদ্বীপের বিপক্ষে এই বিশ্বকাপ বাছাই প্লে অফই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার এটাও বলেছিলেন, গত দুই বছরে নিজেদের সবচেয়ে সেরা অবস্থানে থেকেই এই ম্যাচটা তারা খেলতে যাচ্ছেন। তাই চ্যালেঞ্জটা ছিল নিজেদের প্রমাণের। আর সেই লড়াই উতরে বাংলাদেশ কোচের যেন মুক্তির আনন্দ। 

Advertisement

ম্যাচ শেষে ক্যাবরেরা বলেছেন, ‘খুবই ভালো লাগছে, মুক্তির স্বাদও আছে। আমরা জানতাম ম্যাচটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এর পেছনে অনেক পরিশ্রম আছে, এবং যদি আজ আমরা জিততে না পারতাম, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় সমস্যা হতো।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!