ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

যেভাবে এলো ‘ফিল্ডিং মেডেল’ পুরস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ২২ অক্টোবর ২০২৩
যেভাবে এলো ‘ফিল্ডিং মেডেল’ পুরস্কার
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে ড্রেসিং রুমে নতুন এক পুরস্কারের প্রচলন করেছে ভারত। যার নাম দেওয়া হয়েছে ‘ফিল্ডিং মেডেল।’ মূলত প্রতি ম্যাচে সেরা ফিল্ডিং প্রদর্শনকারী ক্রিকেটারকে এই পুরস্কারে ভূষিত করা হয়। যা এরই মধ্যে ক্রিকেটার ও দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

এর আগে কখনো এমন পুরস্কার দেখা যায়নি। তাই অনেকের মনেই প্রশ্ন, কবে থেকে এবং কীভাবে ফিল্ডিং মেডেল পুরস্কারের উৎপত্তি।

সবশেষ এশিয়া কাপেই শুরু হয়েছে ফিল্ডিং মেডেল দেওয়ার প্রচলন। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচ শেষে নেপালের ক্রিকেটারদের উৎসাহ দিতে তাদের ড্রেসিং রুমে যান ভারতের ক্রিকেটাররা।

Advertisement

ম্যাচে ভালো পারফরম্যান্সের কারণে নেপালের সোমপাল কামিকে হার্দিক পান্ডিয়া এবং আসিফ শেখকে বিরাট কোহলি একটি করে মেডেল উপহার দেন। এ সময় কোহলি মজা করে বলেন, ‘আমারও একটি মেডেল প্রাপ্য, কারণ আমি তোমার ক্যাচ ফেলেছিলাম।’

ঠিক এর পর থেকেই ভারতের ড্রেসিং রুমে ফিল্ডিং মেডেলের প্রচলন শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!