দলীয় ৩.৫ ওভারে লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন মিচেল মার্শ। এ সময় তিনি করেন ১৫ বলে ৯ রান। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এখন পিচে ডেভিড ওয়ার্নার ( ২৩*) ও স্টিভেন স্মিথ( ৩৬*) রানে অপরাজিত আছেন।
বুধবরার দপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এ সময় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধন নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মাঠে নেমে অজি এই দুই ওপেনার সাবধানী ব্যাটিং শুরু করেন।
.png)
দলীয় ৩.৫ ওভারে ভুল করে বসেন মার্শ। লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন মিচেল মার্শ। এ সময় তিনি করেন ১৫ বলে ৯ রান। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিড, পল ফন মিকেরেন, রুলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।