[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
এবার বাংলাদেশকে খোঁচা মেরে আফগানদের প্রশংসায় শেবাগ
ছবি: সংগৃহীত
চলমান বিশ্বকাপে দারুণ করছে আফগানিস্তান দল। এরই মধ্যে বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলে এখন পর্যন্ত তিনটি জয় পেয়েছে আফগানরা। আসরের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে হারিয়ে দিয়েছে তারা। সর্বশেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল তারা।
আফগানদের এমন পারফরমেন্সে প্রশংসা করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ। শেবাগ বলেন, ‘দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আফগানিস্তান। আফগানদের লড়াকু মানসিকতা থেকে অনেক কিছু শেখার আছে।’
আফগানদের প্রশংসার পাশাপাশি বাংলাদেশকেও খোঁচা মেরে শেবাগ বলেন, ‘বাংলাদেশ এই আঙিনায় ২৫ বছর থেকেও বড় দলগুলোকে নিয়মিত হারাতে পারছে না, যেটা আফগানিস্তান অল্প সময়ে করেছে। অল্প সময়ে সবচেয়ে উন্নতি করা দল আফগানিস্তান।’
.png)
দশ দলের বিশ্বকাপে আফগানিস্তান এখন পর্যন্ত আছে পাঁচ নম্বরে। তিন ম্যাচ জিতে দলটির পয়েন্ট এখন ছয়। পয়েন্ট টেবিলে আফগানিস্তানের নিচে আছে যথাক্রমে শ্রীলংকা , পাকিস্তান, নেদারল্যান্ডস, বাংলাদেশ এবং ইংল্যান্ড।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ওয়ানডে বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!