ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্রীলংকার সেই আইকনিক সমর্থক মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:২০, ৩১ অক্টোবর ২০২৩
শ্রীলংকার সেই আইকনিক সমর্থক মারা গেছেন
ফাইল ছবি

সদ্য সমাপ্ত এশিয়া কাপের স্বাগতিক ছিল শ্রীলংকা। ঘরের মাঠে ভারতের কাছে লজ্জার পরাজয়ে শিরোপা জয়ের সুযোগ হারায় তারা। এরপর ভারতের মাটিতে বসা বিশ্বকাপ মঞ্চেও সুবিধাজনক অবস্থানে নেই ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নরা।

এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র দুই জয়ের বিপরীতে চারটি ম্যাচ হেরেছে শ্রীলংকা। যেখানে সব শেষ হার আফগানদের বিপক্ষে। শ্রীলংকা ক্রিকেট দলের অবস্থা যখন এমন ‘বিধস্ত’, তখন বড় এক দুঃসংবাদ পেয়েছে লংকানরা।

সোমবার (৩০ অক্টোবর) প্রয়াত হয়েছেন দেশটির ক্রিকেটের আইকনিক সমর্থক পার্সি আবেসেকেরা। তিনি গোটা বিশ্বেই ‘আঙ্কেল পার্সি’ নামে পরিচিত ছিলেন। লংকান ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ছিলেন এই ব্যক্তি।

Advertisement

আফগানিস্তানের কাছে দেশের লজ্জার হারের আগেই মারা যান পার্সি আবেসেকেরা। সোমবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন এই ক্রিকেট অনুরাগী। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলংকা ক্রিকেট মহলে।

সেই যৌবন থেকে বার্ধক্য- বছরের পর বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় শ্রীলংকার ম্যাচ মানেই মাঠে সমর্থন দিতে হাজির থাকতেন পার্সি। বয়সের ভারও তাকে কাবু করতে পারেনি। লংকান ক্রিকেটের প্রথম সুপার ফ্যান ছিলেন। দেশে-বিদেশে যেখানেই শ্রীলংকা খেলতে যেতো, হাজির হয়ে যেতেন পার্সি আবেসেকেরা।

পার্সি আবেসেকেরার মৃত্যুতে শোকস্তব্ধ শ্রীলংকার সাবেক ক্রিকেটাররাও। সনাৎ জয়াসুরিয়া, অর্জুন রানাতুঙ্গা, কুমার সাঙ্গাকারা শোকবার্তা পাঠিয়েছেন। শ্রীলংকা ক্রিকেট বোর্ডও শোক জানিয়েছে। শোকবার্তা পাঠিয়েছে বিসিসিআইও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!