মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর তাই টাইগারদের সামনে টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচ হারের মিক্সড জোনে এসেছিলেন শরিফুল ইসলাম। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, সময় কি একটু বেশিই কঠিন, বিশ্বকাপ শেষ হলে স্বস্তি পান এমন অবস্থা?
.png)
উত্তরে শরিফুল বলেন, ‘এমন কিছু না। সময় খারাপ যাচ্ছে, কিন্তু কখনো এটা ভাবছি না বিশ্বকাপ শেষ হলে বেঁচে যাই। প্রতিটা অনুশীলন সেশনে আবার কীভাবে কামব্যাক করবো, ওভাবে প্র্যাক্টিস করার চেষ্টা করছি।’
পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড অবশ্য চেষ্টার কমতি রাখছেন না। ম্যাচ চলাকালীন সময়েও তাকে দেখা যায় পেসারদের সঙ্গে কথা বলে পরামর্শ দিতে। ম্যাচ হারের পর টিভিতে দেখা যায় তার হতাশ চেহারাও।
পেসারদের সঙ্গে তার কী কথা হচ্ছে? উত্তরে তিনি বলেন, ‘সে সবসময় সাহস দেয়, যখন যে স্পেলে আসে; সেরাটা দেওয়ার ও বেসিক প্ল্যানে থাকার কথা বলে। এর থেকে আর কী বলবে।’