ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেক্সিকোকে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ২ নভেম্বর ২০২৩
মেক্সিকোকে হারাল ব্রাজিল
ফাইল ছবি

নিজেদের রক্ষণভাগ অটুট রেখে একের পর এক জয় তুলে নিচ্ছে ব্রাজিল। চলমান প্যান আমেরিকান গেমসে গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জয়ের পর সেমিফাইনালেও দুর্দান্ত জয় পেয়েছে সেলেসাওরা। মেক্সিকোকে হারিয়ে ফাইনালে পা রেখেছে দলটি।

বুধবার (১ নভেম্বর) উক্ত টুর্নামেন্টের সেমিফাইনালে মাঠে নামে ব্রাজিল। যেখানে মেক্সিকোকে ১-০ গোলে পরাজিত করে তারা। ম্যাচের একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। মেক্সিকোর ডিফেন্ডার টনি লিওনির আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। 

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দলের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, প্যান আমেরিকান গেমসে অংশ নেয়া ব্রাজিলের সকল সদস্যকে অভিনন্দন। বিশেষ করে ক্রীড়াবিদদের যারা ব্রাজিলকে প্রতিনিধিত্ব করেছে।

Advertisement

স্বর্ণ জয়ের লক্ষ্যে ফাইনালে চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল। এ বিষয়ে বিবৃতিতে আরো বলা হয়েছে, ফাইনালের জন্য তাদের প্রতি শুভ কামনা রইলো। আশা করি তারা স্বর্ণ জয় করবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!