ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

সেঞ্চুরির কাছে গিয়ে আউট কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ২ নভেম্বর ২০২৩
সেঞ্চুরির কাছে গিয়ে আউট কোহলি
বিরাট কোহলি

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলছে ভারত। এমন ম্যাচে ব্যাট হাতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। সে ধাক্কা সামলে কোহলি-গিলের ব্যাটে বড় সংগ্রহের পথে ছিল দলটি। তবে অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়েছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৩.০ ওভারে তিন উইকেটে ২০১ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটা ভালোই করেছিল তার দল। রোহিত শর্মার প্রথম বলে চার খেলেও পরের বলেই তাকে বোল্ড করেন দিলশান মধুশঙ্কা।

Advertisement

শুরুতেই ধাক্কা খাওয়ার পর অবশ্য আর উইকেট হারায়নি ভারত। শুভমান গিল ও বিরাট কোহলি মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনই একবার করে জীবন পেয়েছেন। যা ঠিকঠাক কাজেও লাগান তারা।

দারুণ ব্যাটিংয়ে প্রথমে অর্ধশতক পূরণ করেন বিরাট কোহলি। র একটু পরই ফিফটি স্পর্শ করেন গিল। হেমন্থের বলে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান এ ওপেনার। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ৯২ রানে মধুশঙ্কার বলে আউট হন।

সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে নার্ভাস নাইন্টিজে সাজঘরে ফেরেন গিল। সঙ্গীর বিদায়ের পর আউট হন কোহলিও। তিনিও সেঞ্চুরি থেকে ছিলেন সামান্য দূরে। মধুশঙ্কার তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৮৮ রান করেন এ ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!