এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৩.০ ওভারে পাঁচ উইকেটে ২৮৮ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটা ভালোই করেছিল তার দল। রোহিত শর্মার প্রথম বলে চার খেলেও পরের বলেই তাকে বোল্ড করেন দিলশান মধুশঙ্কা।
.png)
শুরুতেই ধাক্কা খাওয়ার পর অবশ্য আর উইকেট হারায়নি ভারত। শুভমান গিল ও বিরাট কোহলি মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনই একবার করে জীবন পেয়েছেন। যা ঠিকঠাক কাজেও লাগান তারা।
দারুণ ব্যাটিংয়ে প্রথমে অর্ধশতক পূরণ করেন বিরাট কোহলি। র একটু পরই ফিফটি স্পর্শ করেন গিল। হেমন্থের বলে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান এ ওপেনার। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ৯২ রানে মধুশঙ্কার বলে আউট হন।
সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে নার্ভাস নাইন্টিজে সাজঘরে ফেরেন গিল। সঙ্গীর বিদায়ের পর আউট হন কোহলিও। তিনিও সেঞ্চুরি থেকে ছিলেন সামান্য দূরে। মধুশঙ্কার তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৮৮ রান করেন এ ব্যাটার।
কেএল রাহুল ও সূর্যকুমার যাদব দুজনের কেউই আজ বড় ইনিংস খেলতে পারেননি। তবে একপ্রান্ত আগলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়ার। ৩৬ বলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।