ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

সেমিতে ভারতের প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৪, ৬ নভেম্বর ২০২৩
সেমিতে ভারতের প্রতিপক্ষ যারা
ছবি- সংগৃহীত

একদিকে ঘরের মাঠে বিশ্বকাপ, অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিক ভারত। এখন পর্যন্ত ৮ ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেন ইন ব্লুজরা। এতে এক ম্যাচ হাতে রেখেই আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

চলমান বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়াদের পয়েন্ট ১২। ৭ ম্যাচ খেলা অজিদের পয়েন্ট ১০। আর বর্তমানে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের অর্জন ৮ পয়েন্ট। 

ভারতের পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নিশ্চিত দক্ষিণ আফ্রিকারও। যদি শেষ পর্যন্ত তারা দুইয়ে থাকবে কী না সেটি নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে না হলেও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলাও প্রায় নিশ্চিত। একাধিক বড় অঘটন না ঘটলে সেমিতে দেখা যাবে তাদের। 

Advertisement

সেমিফাইনালের তিনটি দল নিশ্চিত হলেও সবচেয়ে বেশি লড়াই হবে চতুর্থ স্থান নিয়ে। নিউজিল্যান্ডের পাশাপাশি সেরা চারে থাকার সুযোগ রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা এবং নেদারল্যান্ডসেরও। বিশেষ করে গুরুত্বপূর্ণ হতে চলেছে নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা এবং পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচটি।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, লিগপর্বের এক নম্বরে থেকে যে দল যাবে সে খেলবে চার নম্বর হয়ে সেমিফাইনালে ওঠা দলের বিরুদ্ধে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনাল ১৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দলের সেমিফাইনাল হবে ইডেন গার্ডেন্সে আগামী ১৬ নভেম্বর৷ 

বাস্তবিক অর্থে, চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি নিউজিল্যান্ডেরই। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা, যারা এবারের বিশ্বকাপে খুব বেশি একটা ভালো ছন্দে নেই। তাছাড়া কিউইরা অনেক বড় ব্যবধানে নেট রান রেটে এগিয়ে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা থেকে। সেক্ষেত্রে সেমিফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে কিউইদেরই পেতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!