সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দেন মরকেল। অবশ্য তার পরবর্তী অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ।
পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর মরকেলের জায়গায় কাকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটি এখনো জানানো হয়নি। তবে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই তারা বোলিং কোচ নিয়োগ দিবে। গুঞ্জন রয়েছে ওমর গুল পেতে যাচ্ছেন এই দায়িত্ব।
.png)
বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং ছিল নখদন্তহীন। তাদের পেসার হারিস রউফ হয়েছেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলার। ৯ ম্যাচে তিনি ৭৯ ওভার বল করে দিয়েছেন রেকর্ড ৫৩৩ রান। যা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। অবশ্য তিনি ১৬টি উইকেটও নিয়েছিলেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ৯ ইনিংসে ৮১ ওভার বোলিং করে ৪৮৬ রান দিয়ে নিয়েছেন ১৮ উইকেট।