ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বৃষ্টির পর আবারো খেলা শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ১৬ নভেম্বর ২০২৩
বৃষ্টির পর আবারো খেলা শুরু
ছবি- সংগৃহীত

কলকাতায় বৃষ্টি থামতেই আবারো মাঠে গড়িয়েছে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি। যেখানে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

বেরসিক বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। তবে বৃষ্টি থামতেই শুরু হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই। কিন্তু ম্যাচের কোনো ওভার কাটা যায়নি।

কলকাতার ইডেন গার্ডেন্সে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৫ ওভারে চার উইকেটে ৪৬ রান।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তবে দলকে শুভ সূচনা এনে দিতে পারেননি তিনি। ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের বলে আউট হন এ ওপেনার।

কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ধৈর্য হারিয়ে জশ হ্যাজেলউডকে উড়িয়ে মারতে গিয়ে প্যাট কামিন্সের তালুবন্দী হন ডি কক। ১৪ বলে ৩ রান করেন তিনি।

এরপর ক্রিজে এসে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করাম। কিন্তু ব্যর্থ হয়ে তারাও সাজঘরে ফিরেছেন।

এখন বাইশ গজে ব্যাট হাতে লড়াই করছেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। ক্লাসেন ১১ ও মিলার ১২ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!